সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত: আজ ২১.১০.২০২৬ তারিখ রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একইসাথে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২.১০.২০২৬ তারিখ বিকাল ৪.০০ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।






























