সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অফিসার জিএম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ম্যানেজার শাহিনুর রহমান, মৎস্য চাষী আহছান উল্লাহ, পুরস্কার প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী গোলাম রসুল প্রমূখ।
আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর হতে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মৎস্য অফিসের কর্মকর্তা সহ ব্যবসায়ী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।





























