সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর-এর আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মির শরিফুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান ও সাদ্দাম হোসেন, শিশু সুরক্ষা সমাজকর্মী বাশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণকৃত প্রতিটি ফ্যামিলি কিটবক্সে ছিল ২টি বড় কম্বল, ২টি শিশুদের কম্বল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান, ২টি বড় টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৪টি মশারি, একটি রিচার্জেবল ব্যাটারিচালিত টর্চলাইট, ২টি তোয়ালে/গামছা এবং একটি ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সহায়তার আওতায় কেস ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত আইনের সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু এবং তীব্র ঝুঁকিতে থাকা শিশুদের পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত, প্রতিবন্ধী, হরিজন সম্প্রদায়ের শিশু, পিতৃহীন-মাতৃহীন শিশু এবং রেল কলোনি ও সুইপার কলোনির সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকেও ফ্যামিলি কিট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, “থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অদম্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।