সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাই ও বোন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও ছেলে সানজাদুল ইসলাম (২)।

এ ঘটনায় নিহত দুই শিশুর চাচা আব্দুল গফুর সরদার কলারোয়া থানায় অপমৃত্যু সংক্রান্ত আবেদন করেছেন।

জানা গেছে- সকলের অজান্তে দুই শিশু ভাই-বোন বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে। পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করার আগেই তারা মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।