“সামাজিক অপরাধকে না বলবে, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। “- মীর্জা ফকরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মাদককে না বলবে, যৌতুক বিয়েকে না বলবে, জুয়াকে না বলবে, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।”
ত্রানমন্ত্রী আসাূুল হাবীব দুলুর তিস্তা নদীকে নিয়ে যে আন্দোলন সে প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে।” প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শনিবার বিকেলে লালমনিরহাট এমটি ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোকিত লালমনিরহাট নামে সামাজিক আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে। বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় একটি নতুন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। হত্যা, হামলা ও অসংখ্য মামলার শিকার হয়েছি। কিন্তু কোনো বাধার কাছে মাথা নত করিনি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আন্দোলনের মূল উদ্যোক্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব, রোকন উদ্দিন বাবুলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















