লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এমন প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তিন দিন ব্যাপি নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য বাখেন, প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ওসি মতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল, জামায়াতে ইসলামী উপজেলা কর্ম পরিষদের সদস্য হাবিবুর রহমান (সাতা), উপজেলা কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান,খামারি এ্যাসশিয়েশনের সভাপতি অরিদ আলী প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্যে অতিথীগন বলেন, হাতীবান্ধার অনেক পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে জড়িত। সঠিক পরিচর্যা, উন্নত প্রযুক্তি এবং সরকারি পরামর্শ কাজে লাগাতে পারলে এ খাত থেকে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আয় বৃদ্ধি সম্ভব।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতি সম্পর্কে খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
সপ্তাহটি উপলক্ষে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, উন্নত জাতের পশু উৎপাদন, পশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া খামারিদের উৎপাদিত পশু ও প্রাণিজ পণ্য প্রদর্শন, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।






















