সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে কুড়িগ্রামে আলোচনা সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি,এম কুদরত ই খুদা র সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহকারী পুলিশ সুপার, ফাহাদ বিন সালাউদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,।
এনসিপি সভাপতি মোঃ মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেল সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।
এ সময় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধ করার আহবান জানান আলোচকরা।






















