সিঙ্গাপুরে নতুন ২৫ জন করোনা আক্রান্ত শনাক্ত

৭ মে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে নতুন ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬১৩১১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ২১ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন।
কমিউনিটি থেকে ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।
তবে আজ ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷






























