কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
২৭ আগস্ট (রোববার) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, কুড়িগ্রাম তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী, কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম একুশে পদক প্রাপ্ত সমাজসেবক এস.এম. আব্রাহাম লিংকন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
















