গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় বিদ্যুৎ ভৌমিক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা—খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী বিদ্যুৎ ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের বীরেন ভৌমিকের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, ব্যবসায়ী বিদ্যুৎ ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। প্রতিদিনের মতো আজ ভোরেও হাঁটতে বের হন তিনি। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
















