যশোরের শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায়’ বাগআঁচড়া সোনাতন’কাঠি তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সোনাতন’কাঠি বায়তুলফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাঈদ।

অপরদিকে, শার্শা উপজেলাধীন ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাঁশির আয়োজনে বাগুড়ী বেলতলা আম বাজারে অবস্থিত বিএনপি’র অফিস কার্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতার কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়।

এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।

কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান, ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহমুদ সরদার, রেজাউল ইসলাম লাল্টু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।