পর্যটন খ্যাত সাজেকে বিজিবির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩ সদস্য

পার্বত্য জেলা পর্যটন খ্যাত রাঙামাটির সাজেক সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) একটি টহল পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে তিন সদস্য আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সাজেকের সিজকছড়ার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ৫৪বিজিবি ব্যাটালিয়নের সাজেক বেস ক্যাম্পের ওই টহল পিকআপটিতে আটজন সদস্য ছিলেন। দুপুরের দিকে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় নায়েক মো: মোয়াজ্জেমের মাথায় গুরুতর জখম হয়েছে। এছাড়া সেলিম ও রাকিব নামের আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেক সড়কে বিজিবির একটি পিকআপ পাহাড়ি খাদে পড়ে ৩সদস্য আহত হয়েছেন।