শার্শার বাগআঁচড়ায় হাদির উপর গুলিবর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও কায়বা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল হাসান রিপন বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।






























