তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকা থেকে গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়।

এ সময় তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় গৌরীপুর পৌর শহর।

মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে বিজয় একাত্তর চত্বরে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ থেকে নেতা-কর্মীরা বলেন, আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে আমরা গৌরীপুর থেকে কয়েক হাজার নেতাকর্মী আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, মহিউদ্দিন তালুকদার আকাশ, জাহাঙ্গীর আলম মিলন, মো.জহিরুল ইসলাম, এস কে সোহেল, মোতালেব শিকদার, সদস্য তাওহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আইন ছাত্র ফোরামের সদস্য সচিব, মোঃ মশিউর রহমান রবিন, পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, সদস্য শাহীনুল ইসলাম হৃদয়।

গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রহিম, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তন্ময় হাসান মিয়াদ, সাধারণ সম্পাদক শরীফ ভূইয়া।

ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোঃ রিফাত, সাধারণ সম্পাদক খাদেমুল হক, গৌরীপুর বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন অহি, বোকাইনগর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান আলিফ, রামগোপালপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার, গৌরীপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি আলাদিন মোল্লা প্রমুখ।