নওগাঁয় বিজিবি এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবনওগাঁয়স্ত্র বিতরণ

নওগাঁয় ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে নওগাঁ শহরের বিজিবি স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি (আর্টিলারি)।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে মোট ১০০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় শীতার্তরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।