নেত্রকোণায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক

নেত্রকোণায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের উকিলপাড়ায় তামান্না মহিলা উন্নয়ন সমিতি এই বৈঠকের আয়োজন করে। তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফারহানা লিনুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রউফ সরকার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ অন্যরা।
উঠান বৈঠকে অংশগ্রহনকারীদের গণভোট বিষয়ে অবহিত করেন বক্তারা। উঠান বৈঠকে এলাকার অর্ধশত নারী অংশ নেন।






























