নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল : তারেক রহমান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, আরেকটি মহল শুরু করছে ষড়যন্ত্র। ভেতরে ভেতরে করছে ষড়যন্ত্র। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে করা যায় বাধাগ্রস্ত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেন নাই। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সজাগ।






























