শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিডি ক্লিন শেরপুর জেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রমজানের এই পবিত্র মাসে একসাথে ইফতার করার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন শেরপুরের জেলা সমন্বয়ক সোনিয়া ইসলাম, উপ সমন্বয়ক (লজিস্টিকস) রাজু আহম্মেদ, উপ সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) ফাহিম বিন সিদ্দিক, বিডি ক্লিন জামালপুরের জেলা সমন্বয়ক মেহেদী সুলতান, বিডি ক্লিন শেরপুর সদর উপজেলার উপ সমন্বয়ক আখলাক উজ্জামান রাকিব, উপজেলা সমন্বয়ক নাঈম ইসলাম, উপ জেলা সহ সমন্বয়ক ভাবনা ইসলাম, সমন্বয়ক (লজিস্টিকস) শরীফ মাহমুদ, সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) রবিউল ইসলাম, বিডি ক্লিন ঝিনাইগাতীর উপ সমন্বয়ক নাহিদুল ইসলাম এবং বিডি ক্লিন নকলার উপ সমন্বয়ক মো. ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।