সিলেটের বিশ্বনাথে চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারকে সংবর্ধনা

ইসলামী যুব সংঘ বড়বাড়ী রজকপুর বিশ্বনাথ এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ১ নং ওয়ার্ডের মেম্বার আশিক মাহমুদ, সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম কে সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ এপ্রিল শুক্রবার রাতে রজকপুর বড়বাড়ীর উঠানো সবংর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব সংঘ বড়বাড়ী রজকপুরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম কাওছার এর সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলাম এর পরিচালনায় সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের মেম্বার আশিক মাহমুদ, সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম, বিশিষ্ট মরুব্বী কবির আহমদ, সাবেক মেম্বার শামীম আহমদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আজিজুর রহমান, হাফিজ মাওলানা ফিরোজ আলী, সুরত আলী, মিম্বর আলী, শহিদুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত করেন হাফিজ আজিজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সংর্বধিত অতিথিদেরকে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






























