ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। দিবসটি উদযাপনের শুরুতেই ময়মনসিংহ রেডক্রিসেন্ট ইউনিটের ও জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সেক্রেটারি এভভোকেট আনোয়ার আজিজ টুটুল জাতীয় ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন করেএবং বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন।

পরবর্তীতে এক মানববন্ধন ও রক্তের গ্রুপ নির্ধারন কর্মসূচি পালন করা হয়। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলেই নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি ও জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আনোয়ার আজিজ টুটুল।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সাইদুর রহমান সেলিম, এডভোকেট এম এ হান্নান খান, সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ুব আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।