সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে- ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি

লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি বলেন, আমাদের সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন অসহায় রোগাক্রান্ত ব্যক্তির মাঝে জনপ্রতি নগদ ৬ হাজার টাকা ও ৭টি মসজিদ ও ১টি মন্দিরের মাঝে অনুদানের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুবদল আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান ও সদস্য সচিব মতিউর রহমান মতি প্রমুখ।