ময়মনসিংহের গৌরীপুরের জামাতা রুমন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্ণাঢ্য আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ময়মনসিংহের গৌরীপুরের জামাতা শাহ নাসির উদ্দীন রুমন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে|
শাহ নাসির উদ্দীন রুমন গৌরীপুরের মেয়ে ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির স্বামী| গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আজ (রবিবার) বিকালে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়| মিছিলটি পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে উত্তর বাজার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিপুর মোড়ে গিয়ে শেষ হয়|
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিলটন|
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক নেতা মাঈনুল ইসলাম শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরুজ্জামান সোহেল এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা সাইফুল বাছিত সোহেল| সমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য মজিবুর রহমান, তাজউদ্দীন ভুট্টো, উসমান গণি তান্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম তারা প্রমুখ|






























