ময়মনসিংহে সম্পদ ব্যবহারে জনগনের কল্যাণে কাজ করে- এসডিজি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ডক্টর এস এম আবদুল আওয়াল বলেন- ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা।’

রবিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বিভিন্ন সিগনেচার কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ কৃষি অর্থনীতির উন্নয়ন।

খাল খনন,তৈরি পোশাক শিল্প, রেমিট্যান্স ও বিভিন্ন উন্নয়ন উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মমুখী শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হলে দেশ ও জাতি উপকৃত হবে।’’

অনুষ্টানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার-সার্বিক জন কেনেডি জাম্বিল সভাপতিত্ব করেন।অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।