খাগড়াছড়ি দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে বলে খবর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ই জুন) সকালে দীঘিনালার বাঘাইছড়ি দুঅর বাজারে এ আটকের ঘটনা ঘটে।

আটক ইউপিডিএফ সদস্যের নাম দেবময় চাকমা ওরফে আপন (৫২), পিতা: সতিন্দ্র চাকমা, গ্রাম: চন্দ্র মোহন কার্বারি পাড়া, বাবুছড়া ইউপি, দীঘিনালা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় ইউপিডিএফ সদস্য দেবময় চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বাঘাইছড়ি দুঅর বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাবুছড়া সাবজোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। সেনারা উজ্জ্বল চাকমা নামে একজনের দোকানে তল্লাশি চালায়।

এ সময় দোকানে অবস্থান করা ইউপিডিএফ সদস্য দেবময় চাকমা সেখান থেকে সরে যেতে চাইলে সেনারা তাকে আটক করে।

আটকের পর সেনারা তাকে বাবুছড়া সাব-জোনে নিয়ে যায় বলে জানা গেছে। পরে ব্যাপক জিজ্ঞাসা বাদের পর দীঘিনালা থানায় হস্থান্তরিত করা হয়।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) তদন্ত প্রাণতোষ বণিক ঘটনা স্বীকার করে জানান, শুনেছি ইউপিডিএফ’র কর্মী একজনকে যৌথ বাহিনী সদস্যরা আটক করেছে। আশা করি খুব দ্রুত থানায় হস্তান্তর করবে।