বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার (৯ জুন) ভোরে মোকামতলা উপজেলার চকপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন সাহসী ও দেশপ্রেমিক সন্তানকে হারালো।















