ময়মনসিংহে সিভিল সার্জনের মাসিক সমন্বয় সভা

ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে মাসিক সমন্বয় সভা এবং জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।(বৃহস্পতিবার) অনুষ্টানে ডাঃ ফয়সল আহমেদ,সিভিল সার্জন(ভারপ্রাপ্ত)সভাপতিত্ব করেন।

অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ডাঃ ইশরাত জাহান, উপ-পরিচালক, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (সকল)ময়মনসিংহ জেলা, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ময়মনসিংহ এর সহকারী প্রকৌশলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, কোঅরডিনেটর, ম্যালেরিয়া, এনজিও প্রতিনিধি, বিএনএসবি এর প্রতিনিধি, ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ, জুনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি ক্লিনক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃতরিকুল ইসলাম, এমও(ডিডিসি)।