সিলেটের বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়েত আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাওছার খান, বিশ্বনাথ দশঘর ইউপি চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান।

অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম-আহবায়ক এম খলিলুল্লাহ, জুলাই যোদ্ধা আমজাদ হোসেন, মাসুদ রানা চৌধুরী।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের নেতারা।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।