এমপি তাহসিনা রুশদীর

সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীলসমাজের সম্মিলিতভাবে কাজ করতে হবে

মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীলসমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

সভায় এমপি আরোও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশটা আমার আপনার সকলের তাই সরকার ও প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

এমপি পুলিশ প্রশাসনকে উদ্দ্যেশে করে বলেন, উপজেলার আশুগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীর গডফাদার রয়েছে, যা উপজেলাবাসী জানেন, কিন্তু তাকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি তা তিনি জানতে যান। অযথা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। পুলিশকে মানুষের আস্তা অর্জন করতে হবে।

এমপি আরোও বলেন, উপজেলায় নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। যদি কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তা সঙ্গে সঙ্গে ভেঙ্গে দিতে হবে। দখলদারের সঙ্গে কোনো আপোষ নয়।

উপজেলায় ফুটবল খেলার ইনডোর রয়েছে সেগুলো রাত ১০টার মধ্যে বন্ধ করার সিন্ধান্ত সভায় গৃহিত হয়।
সভায় বক্তারা বলেন, বেশ কিছু দিন ধরে উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু প্রতিদিনই লাইনে কাজ চলমান থাকলে গ্রাহক সেবা পাবে কবে? এমন অযুহাত মানতে চায়না বিশ্বনাথ উপজেলাবাসী। বিদ্যুতের সমস্যা অতিসত্বর সমাধান করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনিসুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব,।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।