সিলেট জেলা যুবদলের কমিটি কে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল-পথসভা

সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি কে স্বাগত জানিয়ে বিশ্বনাথ উপজেলা যুবদলের একাংশের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সোমবার বাদ আসর পৌরশহরের ডাক বাংলার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়।
যুবদল নেতা আব্দুল কাইয়ুম সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রুমেল আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন যুবদল নেতা আমির আলী, জাহাঙ্গীর আলম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আক্তার হোসেন, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, আফতাব আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, যুব নেতা সাইফুল রহমান, ময়নুল ইসলাম, আংগুর মিয়া, আশিক আলী, মুনসুর আলী, শাহনূর আলী, আব্দুল খালিক, জসেন আহমদ, রাবেল মিয়া, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ হোসেন রিজু আহমদ, আফজল হোসেন মুকিদ,।
শাকিল শহিদ, ছোরাব, মনির, আলমগীর হোসেন, আব্দুর রহমান, ইকবাল, কয়েছ, লাহেক, ময়নুল ইসলাম প্রমূখ।
সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদের অভিনন্দন এবং যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভায় বক্তারা বলেছেন যোগ্য ও ত্যাগী নেতাদের সিলেট জেলা যুবদলের দায়িত্ব দেয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধামন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে নতুত নেতৃতে সিলেট জেলা যুুবদল আরো সহসী ভূমিকা পালন করবে।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।






























