সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। এতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পায় বলে জানা গেছে।

সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলীয় অবস্থান ও কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।