রাঙামাটিতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে (১০ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও আর্থিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সহজেই বিভিন্ন সরকারি সুবিধা ও সেবা গ্রহণ করতে পারবে। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ খেয়াল রাখতে হবে যেন প্রকৃত দরিদ্র পরিবারগুলো কোনোভাবেই এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।”
রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলা থেকে আগত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।






























