জিয়া পরিবারের প্রতি এদেশের মানুষেন আস্থা রয়েছে -মন্ত্রী দুলু

যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে এবং মানুষ বিএনপিকে বেছে নিয়েছেন। জিয়া পরিবারের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে। বিএনপি তার কর্মীদের রেখে পালায় না, তাই আগামীতেও আপনারা বিএনপির সাথে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পালায়নি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের জন্য কাজ করেছেন।
তার উত্তরসূরী প্রধানন্ত্রী তারেক রহমানও জনগণের জন্য কাজ করছেন, তাই আপনারা সবসময় বিএনপির সাথেই থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে (সেপ্টেম্বর ০৩) বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে র্যালী ও জনসভায়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন,।
বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ভূইয়া, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।














