ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নিবাতে গিয়ে তিন জন আহত হয়।
আজ শুক্রবার ভোর ৪টায় উপজেলার কৈখালী বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কাঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার দুইটি ইউনিট দুই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষনে বাজারের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আগুনের সুত্রপাত ঘটে বাজারের ফিরোজের কসমেটিকের দোকান থেকে, পরে মুহুর্তের মধ্যেই বাজারের অন্যান্য দোকান পাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হোলেন, কসমেটিক্স দোকানদার ফিরোজ, মন্টু ইলেকট্রনিক্স, লিটন মুন্সী মুদির দোকান, সবুজ খান কসমেটিক্স এর গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটন মুদি দোকান, মতি মোল্লার মুদি দোকান, বিমল মুদি দোকান ও বেকারী, আঃ কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার সহ দুইটি গুধাম ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঘর তোলার জন্য ডেউটিন দেয়ার আশ্বাস দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ খলিলুর রহমান-জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সকসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়-ক্ষতির পরিমান এখনও পর্যন্ত নির্ধারন করা যায়নি।























