কুড়িগ্রাম জেলার সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলার সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কুড়িগ্রাম এর আয়োজনে সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ মোঃ শহিদুল ইসলাম এনডিসি। সভায় আরো উপস্থিত ছিলেন ডঃ মোঃ আবু বকর অতিঃ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর, কর্ণেল মোঃ আলতাফ মাহমুদ, খন্দকার ফজলে রাব্বি,পুলিশ সুপার কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, ডিজিএফআইয়ের কর্ণেল আখতার,কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,কুড়িগ্রাম বিসিআইসি সার ডিলার এ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শামসুল ইসলাম মন্ডল,সম্পাদক গোলাম মোস্তফা সহ সার ডিলার,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি সফি খাঁন সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জেলা এনসিপির সদস্য সচিব মোঃ মাসুম মিয়া সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,চাষের পরিধি অনেক বেড়ে যাওয়ায় সারের ব্যবহার যেমন বেড়েছে তেমনি আমরা সবাই চাষী হয়ে গেছি।প্রকৃত চাষী কে সে তথ্য আমাদের কাছে নেই। তাই সার ব্যবস্থাপনার ক্ষেত্রে মাঠ পর্যায়ে কিছু ত্রুটি হয়েছে। ইতিমধ্যে ১৩০০ মেট্রিক টন অতিরিক্ত সার সরবরাহ করা হয়েছে।