কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণী শিক্ষকদের সম্মাননা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। কুড়িগ্রাম ৯০র পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে কাঁঠালবাড়ি বিদ্যাকাননে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ও গবেষক,।

প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন। কুড়িগ্রাম ৯০ এর সাধারণ সম্পাদক মাইটিভি সাংবাদিক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালবাড়ি বিদ্যা কাননের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম।

এ সময় কুড়িগ্রাম ৯০ এর ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন মুসল্লি,ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান কবির লিখন,সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম লিটন, সহ অর্থ বিষয়ক সম্পাদক রমজান আলী,।

কুড়িগ্রাম ৯০ এর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বিপ্লব, আসাদুজ্জামান আসাদ, নূরে আলম লাল, আবু তাহের নাসির সরদার, মোকসেদুল হক মিন্টু, সাজু মিয়া, ইসমাইল হোসেন সহ ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড.আনোয়ার হোসেন বলেন, অধ্যাবসায় ও পরিশ্রম ছাড়া কখনও ভালো ফলাফল করা সম্ভব নয়।

সকলকে পড়াশোনায় মনোযোগ দেবার পরামর্শ দেয়া সহ শিক্ষায় পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে সকলকে শিক্ষার প্রসারে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর নাসির উদ্দিন বলেন,আমরা সকলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মেধাবী দের এগিয়ে নিতে চাই।

উচ্চশিক্ষা গ্রহনের ক্ষেত্রে এই মেধাবীদের যেন বেগ পেতে না হয় এ জন্য সকলকে দৃষ্টি দিতে হবে। পরে গুণী এই দুজন শিক্ষক কে সম্মাননা তুলে দেন কুড়িগ্রাম ৯০ সংগঠনের বন্ধুরা।