সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান: দীপন তালুকদার

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় মৌসুমী ভট্টাচার্য উপপরিচালক জেলা সমবায় কার্যলয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, পাইচিং মং মার্মা, অনিল বরন চাকমা আহবায়ক সমাজ সমবায় বিভাগ, জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সমবায়ী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সমবায়ের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করে সরকারকে সহযোগিতা করার পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি, সমবায় উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সমবায়ীদের উৎসাহিত করার জন্য সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।






























