নেত্রকোনার মদনে নানান আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আবুল কালাম আজাদ।

এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে যুক্ত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু তাহের আজাদ। জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব রহমান,অতিরিক্ত কৃষি অফিসার সাকোর আহম্মেদ, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট্য উদ্যোক্তা মাওলানা সাইফুল ইসলাম দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্যারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ক্ষুদ্র সংগঠনের মাধ্যমে প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে সমাজের নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।