মানসম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে হবে

(হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি বলেছেন, মানসম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে হবে। তিনি রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ম্যাগপাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। এজন্য কাংখিত লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হবে।

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কেএম তবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক সাহেদুজ্জামান সরকার কোয়েল, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউল করিম প্রধান, অভিভাবকদের মধ্যে শাহজাদ ফেরদৌস, পরিচালকদের মধ্যে আরিফুজ্জামান পাভেল ও রেদোয়ানুল রহমান প্রমুখ।