জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে দিনাজপুরে এলাকাবাসীর মানববন্ধন

জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ এবং অভিযুক্ত মোক্তার হোসেন গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গোসাইপুর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মোক্তার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জমি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে হয়রানি ও ভয়ভীতি থেকে সুরক্ষা দেওয়ার আহŸান জানান তারা।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






























