কিশোরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ই নভেম্বর) জেলার সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা রঘুনন্দনপুর এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে রাব্বি ওরফে ভিকিম (২২) পুর্বভরাটি এলাকার ইনতাজ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬) রঘুনন্দনপুর এলাকার নুর মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২২)।
এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ও মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত তিন টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






























