তিন পার্বত্য জেলার কক্সবাজার ও উত্তরাঞ্চালসহ দেশের উপস্থিতির সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের

খাগড়াছড়ি রাংগামাটি বান্দরবান তিন পার্বত্য জেলার কক্বাজার ও উত্তরাচ্ঞলসহ দেশের উপস্থিতির সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছে। ‘সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করুন’ শ্লোগানকে কেন্দ্র করে আগামী ২০-২১শে নভেম্বর ২০২৬ইং দুই দিন ব্যাপী ঢাকার আগারগাঁওস্থ শের-ই বাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২০শে নভেম্বর সকাল ১০ঘটিকায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং উদ্বোধনের মধ্যে দিয়ে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চাকমা সার্কেলের চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, বাংলাদেশের কমিউনিস্ট পাটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবী ও বøাস্টের পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. লিখা রেজওয়ানাসহ জাতীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশের আদিবাসী জনগণের মধ্যে ঐক্য, সংহতি প্রতিষ্ঠা ও জোরদার করা এবং প্রগতির পথে এগিয়ে নেওয়াই সংগঠনের মূল আদর্শ ধারণ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম ১৩ই জুলাই ২০০১সালে ঢাকায় গঠিত হয়। এই সময় ৭৫জন সদস্য বিশিষ্ট এবং ২১জন সদস্য কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে এই সংগঠনের যাত্রাপথ সূচনা হয়। সর্বশেষ ২০২৩সালের ২৮-২৯ এপ্রিল পঞ্চম জাতীয় সম্মেলন ও কাউন্সিলে ৭৯জন সদস্যের জাতীয় কমিটি ও ৩১জন সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

বলা বাহুল্য, ২রা ডিসেম্বর ১৯৯৭সালের ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসীদের জন্য এক নতুন দ্বার খুলে দেয়। চুক্তির পরপরই পাহাড়ে আদিবাসীদের অধিকার আদায় পাশাপাশি সমতল আদিবাসীদের অধিকার সংরক্ষণের জরুরি হয়ে পড়ে।

যার সূত্র ধরে বাংলাদেশের সকল আদিবাসীদের সম্মিলনে একটি জাতীয় সংগঠন গড়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু চুক্তি স্বাক্ষরের ২৮বছরের অধিক অতিক্রান্ত হলেও রাষ্ট্রীয় যন্ত্রে অধিষ্ঠিত তৎকালীন আওয়ামীলীগ ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুক্তি বাস্তবায়নে সদিচ্ছার অভাবে বর্তমানে আবারও পাহাড় এবং সমতল আদিবাসীদের অধিকার হুমকি স্বরূপ দেখা দিয়েছে।