সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে জলদস্যু আলম বাহিনীর হাতে আবারও অপহৃত হয়েছেন দু’জেলে। বুধবার ভোররাতে কলাগাছিয়া এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
এদিকে অপহরণের ১ সপ্তাহ পার হলেও মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি ৪ জেলে।
নতুন অপহৃত ২ জেলে হলেন,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী।
আর ১ সপ্তাহ আগে অপহৃত জেলেরা হলেন, একই উপজেলার নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩),আশরাফুল আলম (৩৮) ও আব্দুর রাজ্জাক (৩৭)।তবে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে আশরাফুল আলম মঙ্গলবার বাড়ি ফিরে এসেছেন।
অপহৃতের স্বজনদের দাবি, প্রত্যেকের দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১ সপ্তাহ আগে ১০ নভেম্বর কলাগাছিয়া এলাকা থেকে ৫ জেলেকে অপহরণ করে ভাই ভাই বাহিনী ও আমীর আলী বাহিনী। মুক্তিপণের অংক অনেক বেশি হওয়ায় ৫ জনের মধ্যে ৪ জন টাকা সংগ্রহ করতে পারেননি।
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান বলেন,বিষয়টি তারাও জেলেদের মুখে শুনেছেন।






























