নরসিংদীতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি

নরসিংদীর শিবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শিবপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া)এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী আওয়ামী লীগের কর্মকাÐের সমালোচনা করেন এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। তিনি বলেন, আগের দিন নাই যে যা ইচ্ছা তা করতে পারবেন। সকল সন্ত্রাস নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এ সময় শিবপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।