“নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নরসিংদীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭ ইং। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ।

প্রধান অতিথি হিসেবে দুটি কলেজের ফুটবল খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সসহ মোট ৬টি খেলার নারী পুরুষ মিলিয়ে ১২টি ইভেন্টে ও এককভাবে দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে , জেলার ৩৬টি কলেজের দল ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ২২ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভ‚ঁইয়ার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, এম এ জলিল, গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেলসহ কলেজের শিক্ষকবৃন্দ।