নেত্রকোনার দুর্গাপুর গ্রামীন ব্যাংক উৎরাইল শাখায় পেট্রোল বোমা

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকায় গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি বোমা বিস্ফোরিত ও অপরটি অবিস্ফোরিত উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উৎরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখাকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার দিবস শুরুতে আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ছিল বিস্ফোরিত যা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায়, স্থানীয়দের ধারণা, দেশব্যাপী নাশকতার আশঙ্কার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকেই। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।