চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ গেল এক শিশুর, সংকটাপন্ন আরেকজন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এই ভয়াবহ অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু এবং অপর এক শিশুকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আনাছ হোসেন (২) ও গুরুতর আ-হ-ত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের শিশু সন্তান। আগুনে মো. মিজানুর রহমানের দুই ছেলে মো. নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।
সন্তানকে বাঁচানোর আকুল চেষ্টা আর আগুন নেভাতে মায়ের ব্যাকুল আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এক মুহূর্তের ঘটনায় নিভে গেল একটি শিশুর জীবন, শোকের ছায়া নেমে এলো পুরো পরিবারে সহ এলাকাতে।
ভয়াবহ অগ্নিকান্ডে এলাকায় পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাবেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।















