আজ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬

সারা দেশের ন্যায় সাভার উপজেলা প্রশাসনের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০ টায় শিমুলিয়া ইউনিয়নের গোহাইল বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে বেলা সারে ১০ টায় শুরু হয় আলোচনা সভা,অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন মো: কাবুল খাঁন সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর সাভার উপজেলাও প্রশাসক শিমুলিয়া ইউনিয়ন পরিষদ,।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মহিবুল্লাহ আকন সহকারী কমিশনার ভূমি রাজস্ব সার্কেল আশুলিয়া সাভার। আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তাবৃন্দ কর্মচারী বৃন্দ। জনাব মো: মোবারক হোসেন সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি ও সভাপতি গোয়ালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

আলোচনা সভা অনুষ্ঠিত হয় গোয়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় শিমুলিয়া পরিষদ। উক্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্বাবধায়ন করেন শরিফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা শিমুলিয়া ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মান্নান হেসেন মেম্বার ৮নং ওয়ার্ড।

অনুষ্ঠান শেষে প্রশাসক মো:কাবুল খাঁন হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর ৩০ কেজী ওজনের ৭৭ বস্তা চাল বিতরন কালে দেশে মহমারীর মতো ছড়িয়ে পড়া ডেঙ্গু সম্পর্কে সচেতন করেন ও সকলকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে আহ্বান করেন।