নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নেত্রকোনা মদনে বিশ্ব হাত ধোয়া দিবসের ,”হাত ধোয়ার নায়ক হোন’ এ স্রোগানকে সামনে রেখে পাবলিক হল রুম হতে শুভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক হাত ধোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের অনুষ্টান সনঞ্চালনা ছিলেন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ মাজেদুর রহমান।
এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,কৃষি অফিসার, মাহমুদুল রহমান মিজান, মুক্তি যোদ্ধা মতিউর রহমান,তদন্ত কর্মকর্তা অসিম কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার, কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধান শিক্ষক আক্কাছ উদ্দিন,ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি। গোবিন্দশ্রী চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন,প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল,দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমূখ।