আমি আপনাদের কাছে বাবার জন্য দোয়া চাইতে এসেছি, বাবর পুত্র আনাফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ছেলে ব্যারিস্টার আনাফ ইবনে জামান নির্বাচনী সভায় অংশ নিয়ে তাঁর বাবার জন্য দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট চান।

(২৮ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নের বটতলা বাজারে ইউনিয়ন বিএনপি সভাপতি, সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় এক পথসভায় তিনি বক্তব্য দেন।

এ সময় ব্যারিস্টার আনাফ ইবনে জামান বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আওয়ামীর পাতানো মামলা থেকে ১৭বছর পর আমার বাবা আপনাদের কাছে ফিরে এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট চাইতে এসেছি। আল্লাহ আমার বাবাকে নতুন জীবন দান করেছেন। তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে আমার বাবাকে আবার সংসদে পাঠাবেন। উনি আপনাদের কল্যাণে যা যা করণীয় তা সংসদে তুলে ধরবেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সদস্য আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক সাখাৎয়াত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুল, যুব বিষয়ক সম্পাদক মির্জা সোহাগ মামুন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।