ইমো আইডিতে ‘পবিত্র কোরআনের উপরে পা রাখার’ প্রচ্ছদ, তরুণ কারাগারে

ময়মনসিংহের গৌরীপুরে শাওন চন্দ্র দাস নামে এক তরুণ তার ব্যবহৃত ইমো আইডিতে ‘পবিত্র কোরআনের উপরে পা রাখার’ প্রচ্ছদ দেয়ার ছবি মঙ্গলবার ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়ে| এ ঘটনায় মঙ্গলবার রাতেই রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে শিল্প পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়| পরে এ ঘটনায় ইত্তেফাকুল উলামা উপজেলা কমিটির সভাপতি মুফতি নাজিম উদ্দিন বাদী গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে; যার ন-২৪|
এদিকে ঢাকায় আটকৃত তরুণকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়| বিকেলে তাকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়|
এর আগে মঙ্গলবার রাতে গৌরীপুর পৌর শহরে তৌহিদী জনতা ‘শাওনের ফাঁসির দাবিতে’ দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে| বিক্ষুব্ধ জনতা শাওন চন্দ্র দাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে| পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ টহল জোরদার ছিলো|
অন্যদিকে, মঙ্গলবার রাতে পৌর শহরের বড় মসজিদে এশার নামাজের পর উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ সমবেত হন| তাদের সাথে ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নেন| পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এ সময় উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান|
এ সময় গৌরীপুর উপজেলা ইত্তেফাকুল উলামা’র সভাপতি মুফতি মো. নাযিম উদ্দিন ওলামাদের পক্ষ থেকে ১২ ঘন্টার মধ্যে কোরআন অবমাননাকারীকে গ্রেফতারে আল্টিমেটাম দেন| পরে প্রশাসন দ্রুত তাকে গ্রেফতারে আশ^াস দেন|
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, শিল্প পুলিশের তৎপরতায় মঙ্গলবার রাতেই শাওনকে ঢাকায় আটক করা হয়| পরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়| তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়| যথাযথ আইনি প্রক্রিয়াশেষে তাকে কারাগারে পাঠানো হয়|






























